রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:৫৪ পি.এম
৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ জিলকদ ১৪৪৭ হিজরি
নিয়োগ বিজ্ঞপ্তিঃ সারাদেশব্যাপী কালের যাত্রা পত্রিকায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অভিজ্ঞতা ও জীবনবৃত্তান্ত অফিসিয়াল ঠিকানায় ইমেইল করুন।
তেরখাদায় প্রচারণা, তারেক রহমানের ৩১ দফায় ব্যাপক সাড়া তেরখাদায় দিনভর প্রচারণায় পারভেজ মল্লিক,তারেক রহমানের ৩১ দফায় তৃণমূলে ব্যাপক সাড়া abc

রাসেল আহমেদ, খুলনাঃ
খুলনা-৪(রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক তেরখাদা উপজেলায় দিনব্যাপী গণসংযোগ করেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) উপজেলার কুমিরডাঙ্গা, মন্ডলগাতি, ইছামতি, বসুন্দারীতলা, ধানখালী, কুশলা ও সাচিয়াদাহসহ একাধিক এলাকায় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও পথসভায় অংশ নেন।

গণসংযোগকালে পারভেজ মল্লিক বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চেয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জাতীয় রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, “এই রূপরেখা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের স্পষ্ট নির্দেশনা দিচ্ছে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির নেতৃত্বের বাইরে কোনও বিকল্প নেই।”

তিনি আরও বলেন,“ শহীদ জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার সংগ্রাম এবং তারেক রহমানের রূপরেখা অনুসরণ করে আমরা আবার গণতন্ত্র পুনরুদ্ধার করব।”

গণসংযোগে পারভেজ মল্লিক কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে কথা বলেন। তার উপস্থিতিতে এলাকাবাসীর মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। অনেকে বিএনপির রাজনীতির প্রতি সমর্থন জানিয়ে মাঠপর্যায়ে সক্রিয় হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

এই কর্মসূচিতে পারভেজ মল্লিকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. বিল্লাল হোসেন, খান মোস্তাক আহমেদ, রবিউল ইসলাম লাখু, শেখ লালিম, গোলজার আলম, আরিফ শেখ, জিয়া সরদার, ফেরদৌস শেখ, ইমদাদ শেখ, ইনামুল শেখ, মাজহারুল ইসলাম, মো. সাবু, টুলু মোল্যা, মো. জিয়ার, মো. দুলু, মিন্টু প্রমুখ।

উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৪ আসনে তৃণমূলে দলীয় কার্যক্রম জোরদার করতে একাধিক মনোনয়নপ্রত্যাশী গণসংযোগে সক্রিয় হয়েছেন।
 

এই বিভাগের আরও খবর
পাঠকের মন্তব্য
  • এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
সর্বশেষ খবর
Make Your Business Digital
10%
OFF
Domain only
1650 TK
5GB NVME Hosting
2500 TK
High Speed Website with High Security
Call : 01631101031
SPACE FOR ADD
200 x 350
SPACE FOR ADD
200 x 350