শেখ শরিফুল ইসলাম রাজঃ নবাগত সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), সাতক্ষীরায় যোগদান করায় পুলিশ সুপার, সাতক্ষীরা মহোদয়ের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন।
অদ্য ২৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে নবাগত সহকারী পুলিশ সুপার জনাব শেখ মোহাম্মদ নূরুল্লাহ (তালা সার্কেল),সাতক্ষীরায় যোগদান করায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়। নবাগত সহকারী পুলিশ সুপার ৪০তম বিসিএস পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ২০২২ সালের ০৪ ডিসেম্বর বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (ASP) হিসেবে যোগদান করেন।
পরবর্তীতে সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), সাতক্ষীরা জনাব মোঃ হাসানুর রহমান-এর গোপালগঞ্জ জেলায় সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) হিসেবে পদায়ন হওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার, সাতক্ষীরা মহোদয়। পুলিশ সুপার মহোদয় বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও আইন-শৃঙ্খলা রক্ষায় তাঁর গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনসেবামূলক কাজে যেভাবে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তা প্রশংসনীয়। সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর নতুন কর্মস্থলে আরও সফলতা কামনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মোঃ শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সাতক্ষীরা।
মেহেরপুরে সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে নানা আয়োজন
তিন হাজারের বেশি কোর্স নিয়ে এল ‘গুগল স্কিলস’
খুলনার তেরখাদায় শাহ কামাল তাজের পক্ষে বিএনপির প্রোগ্রাম
তেরখাদা উপজেলার আটলিয়াতে বিএনপির বৃক্ষরোপণ
সাতক্ষীরায় নবাগত সহকারী পুলিশ সুপার যোগদান
১১ বোতল মদসহ নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক
জমি নিয়ে গায়ের জোরে সিমানা নির্ধারণ,আহত ২
অতি লোভে তাতি নষ্ট।
তেরখাদা উপজেলায় অনুষ্ঠিত হল বিএনপির সাংগঠনিক কর্মসূচি
সেনা অভিযানে বিপুলপরিমাণ ভারতীয় ঔষধ ও বিড়ি উদ্ধার
মেহেরপুরে পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
অজ্ঞাতনামা নারীর সন্তান প্রসব!
ঘুষের টাকা না দেওয়াই বিদ্যালয় প্রবেশে বাধা