শেখ শরিফুল ইসলাম রাজঃ
সাতক্ষীরার ২৭২ কিলোমিটার সীমান্তজুড়ে মাদক ব্যবসায়ী ও সেবীদের সংখ্যা গুনে শেষ করা যাবে না।
তবু প্রকাশ্যে, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে প্রশাসনকে ম্যানেজ করে বীরদর্পে মাদকের আঁখড়া গড়ে তুলেছিল মিষ্টি রঙের গেঞ্জি পরা এক ব্যক্তি ও তার সাঙ্গপাঙ্গ।
তবে সেই ভবের সাঙ্গ ভেঙে দিল বেরসিক গোয়েন্দা পুলিশ। ভারত থেকে চোরাইপথে আসা ‘কোরেক্স’ নামের সিরাপটি ফেন্সিডিলের বিকল্প মাদক হিসেবে ব্যবহৃত হয়।
ভারতে পূজাকে কেন্দ্র করে ক্লাবগুলোর চাঁদা দেওয়ার ভয়ে ওপারের মাদক ব্যবসায়ীরা হঠাৎ করে চোরাচালান অনেকটাই বন্ধ করে দেয়। আর সেই সুযোগে মিষ্টি রঙের গেঞ্জি পরা ব্যক্তি আগে থেকেই ৫০০ টাকা দরে কোরেক্স সিরাপ কিনে মজুত করে রাখে। যখন মাদকসেবীরা কোথাও তা পাচ্ছিল না, তখন সে তিন গুণ দামে তা প্রকাশ্যে বিক্রি করতে থাকে ভোমরা স্থলবন্দরের বাঁশকল মোড়ে। গোয়েন্দা পুলিশ তার আঁখড়ায় হানা দিয়ে তাকে ও তার সহযোগীকে গতকাল শুক্রবার আটক করে।
মেহেরপুরে সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে নানা আয়োজন
তিন হাজারের বেশি কোর্স নিয়ে এল ‘গুগল স্কিলস’
খুলনার তেরখাদায় শাহ কামাল তাজের পক্ষে বিএনপির প্রোগ্রাম
তেরখাদা উপজেলার আটলিয়াতে বিএনপির বৃক্ষরোপণ
সাতক্ষীরায় নবাগত সহকারী পুলিশ সুপার যোগদান
১১ বোতল মদসহ নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক
জমি নিয়ে গায়ের জোরে সিমানা নির্ধারণ,আহত ২
অতি লোভে তাতি নষ্ট।
তেরখাদা উপজেলায় অনুষ্ঠিত হল বিএনপির সাংগঠনিক কর্মসূচি
সেনা অভিযানে বিপুলপরিমাণ ভারতীয় ঔষধ ও বিড়ি উদ্ধার
মেহেরপুরে পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
অজ্ঞাতনামা নারীর সন্তান প্রসব!
ঘুষের টাকা না দেওয়াই বিদ্যালয় প্রবেশে বাধা