তেরখাদা প্রতিনিধিঃ খুলনার তেরখাদা উপজেলার ৫ নং তেরখাদা ইউপির বলর্দ্ধনায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ এর পক্ষে আলোচনাসভা,গাছের চারা বিতরণ, বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিপলেট বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আলোচনাসভায় বক্তরা আগামী সংসদ নির্বাচনে শরীফ শাহ কামাল তাজকে ভোট দেয়ার আহবান জানান।
আজ শনিবার বিকেলে শাহ কামাল তাজ এর নির্বাচনী সমন্বয় কমিটি খুলনা-৪ এর সদস্যসচিব ডাঃ এসএম মকিদুর রহমানের সভাপতিত্বে কোরান তেলওয়াত ও গীতা পাঠের মধ্যদিয়ে আলোচনাসভা আরম্ভ হয়। এর আগে উপস্থিত নেতৃবৃন্দ গাছের চারা রোপণ করে অনুষ্ঠানের সূচনা করেন। এ গুচ্ছ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরান হাসান, প্রধান বক্তা ছিলেন রূপসা উপজেলা ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান। বক্তব্য রাখেন শাহ কামাল তাজ এর নির্বাচনী সমন্বয় কমিটি খুলনা ৪ এর আহবায়ক সোহেল রানা, তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোল্লা রফিকুল ইসলাম, তেরখাদা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, খুলনা জেলা ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক রাজু চৌধুরী, খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ রাজিব শেখ। এসময় উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলার বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হিরু সিকদার, বিএনপি নেতা হাবিবুর রহমান শিকদার, দুদমিয়া মুসল্লী, আবুল মোল্লা, শ্রী নিক্সন মজুমদার, আলীম সরদার, আফজাল শিকদার, মিরাজ হোসেন। মোঃ মাসুম বিল্লাহ ৩নং নৈহাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক, ছাত্রদল নেতা মল্লিক আরিফ হোসেন, হিজবুল্লাহ শিকদার প্রমূখ। আলোচনাসভা শেষে উপস্থিত জনতার মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৫ নং তেরখাদা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক শিকদার আরিফ হাসান।

মেহেরপুরে সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে নানা আয়োজন
তিন হাজারের বেশি কোর্স নিয়ে এল ‘গুগল স্কিলস’
খুলনার তেরখাদায় শাহ কামাল তাজের পক্ষে বিএনপির প্রোগ্রাম
তেরখাদা উপজেলার আটলিয়াতে বিএনপির বৃক্ষরোপণ
সাতক্ষীরায় নবাগত সহকারী পুলিশ সুপার যোগদান
১১ বোতল মদসহ নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক
জমি নিয়ে গায়ের জোরে সিমানা নির্ধারণ,আহত ২
অতি লোভে তাতি নষ্ট।
তেরখাদা উপজেলায় অনুষ্ঠিত হল বিএনপির সাংগঠনিক কর্মসূচি
সেনা অভিযানে বিপুলপরিমাণ ভারতীয় ঔষধ ও বিড়ি উদ্ধার
মেহেরপুরে পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
অজ্ঞাতনামা নারীর সন্তান প্রসব!
ঘুষের টাকা না দেওয়াই বিদ্যালয় প্রবেশে বাধা