ডিএম মকিদ মেহেরপুরঃ সারাদেশের ন্যায় মেহেরপুর হেযবুত তওহীদের উদ্যোগে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা 'তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা' শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০ টায় মেহেরপুর প্রেসক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করে হেযবুত তওহীদের মেহেরপুর জেলা শাখা।
জেলার সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নিয়ে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।।
হেযবুত তওহীদের মেহেরপুর জেলা শাখার সভাপতি শাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোখলেছুর রহমান সুমন। এসময় বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সাবেক সভাপতি আলামিন হোসেন, সিনিয়র সাংবাদিক ফারুক মল্লিক, মেহের আমজাদ, ডিএম মকিদ, আকতার হোসেন প্রমূখ।
প্রবন্ধ উপস্থাপক তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরেন। তিনি তওহীদ অর্থাৎ আল্লাহর হুকুমের ভিত্তিতে আধুনিক রাষ্ট্রনীতি, রাজনৈতিক দল, বিচারব্যবস্থা, মসজিদ ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, মন্ত্রিপরিষদ, নারীর মর্যাদা ও ভূমিকা, অন্য ধর্মের প্রতি দৃষ্টভঙ্গী, আইনসভা, সামাজিক সুরক্ষা ইত্যাদি কেমন হবে তার একটি পূর্ণাঙ্গ ও স্পষ্ট চিত্র তুলে ধরেন। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি বলেন, গানবাজনা ইসলামের নিয়মে হারাম নয়। ইসলামে অশ্লীলতাকে হারাম করা হয়েছে। তিনি আরো বলেন, নবীর সময়ে দফ বাজিয়ে গান করা হতো সেইসময়ে তক আধুনিক বাদ্যযন্ত্র ছিলো।
তিনি বলেন, একটি রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা নির্ভর করে সেই রাষ্ট্রের গৃহীত ব্যবস্থার উপর। সিস্টেম যদি ত্রুটিপূর্ণ হয়, তবে সেখানে শান্তি আসতে পারে না। ইতিহাস সাক্ষী মানবসৃষ্ট কোনো মতবাদই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। বরং অন্যায় ও সংঘাত সৃষ্টি করেছে। একমাত্র স্রষ্টা প্রদত্ত জীবনব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহর দেওয়া নীতিতেই নিহিত আছে প্রকৃত বাকস্বাধীনতা এবং স্বচ্ছ ও মুক্ত গণমাধ্যমের অঙ্গীকার। একমাত্র ইসলামই প্রকৃত বাক স্বাধীনতার গ্যারান্টি দিতে পারে।
তিনি বলেন, আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠিত হলে গণমাধ্যম অবাধ স্বাধীনতা পাবে। কেবল আল্লাহর দেওয়া উপযুক্ত নীতিমালা তাকে মানতে হবে। যার মূল কথা হলো কেউ কোনো মিথ্যা তথ্য প্রচার করতে পারবে না।
তিনি পবিত্র কোরানের বিভিন্ন আয়াতের উদ্ধৃতি তুলে ধরে জনগণের বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার বুনিয়াদি নীতির বিষয়ে বলেন, গণমাধ্যমের দায়িত্ব হলো সত্য যাচাই করে তথ্য প্রচার করা। মিথ্যা প্রচার, পরনিন্দা, অপবাদ, উপহাসমূলক বক্তব্য, কিংবা গোপন গোয়েন্দাগিরি এসব আচরণ ইসলামে স্পষ্টভাবে নিষিদ্ধ। তাই আল্লাহর নির্দেশিত নীতিগুলোই গণমাধ্যমকে করবে নিরপেক্ষ, স্বচ্ছ ও জনগণের আস্থাভাজন।
মেহেরপুর জেলা হেযবুত তওহীদের গণমাধ্যম বিষয়ক সম্পাদক মিনারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নিয়ে মতামত তুলে ধরে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের খুলনা বিভাগীয় আমির মোঃ তানভীর আহমেদ, কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক আমির মোঃ জসেব উদ্দিন, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সিনিয়র সাংবাদিক ফারুক মল্লিক, মেহের আমজাদ, ডিএম মকিদ, আকতার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ২০২৪ ইং জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে 'তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা'র উপর একটি লিখিত প্রস্তাবনা দাখিল করে হেযবুত তওহীদ। এরপর থেকে সারাদেশে সভা সমাবেশ সেমিনার করে জাতির সামনে এর পূর্ণাঙ্গ রূপ তুলে ধরছে সংগঠনটি।
মেহেরপুরে সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে নানা আয়োজন
তিন হাজারের বেশি কোর্স নিয়ে এল ‘গুগল স্কিলস’
খুলনার তেরখাদায় শাহ কামাল তাজের পক্ষে বিএনপির প্রোগ্রাম
তেরখাদা উপজেলার আটলিয়াতে বিএনপির বৃক্ষরোপণ
সাতক্ষীরায় নবাগত সহকারী পুলিশ সুপার যোগদান
১১ বোতল মদসহ নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক
জমি নিয়ে গায়ের জোরে সিমানা নির্ধারণ,আহত ২
অতি লোভে তাতি নষ্ট।
তেরখাদা উপজেলায় অনুষ্ঠিত হল বিএনপির সাংগঠনিক কর্মসূচি
সেনা অভিযানে বিপুলপরিমাণ ভারতীয় ঔষধ ও বিড়ি উদ্ধার
মেহেরপুরে পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
অজ্ঞাতনামা নারীর সন্তান প্রসব!
ঘুষের টাকা না দেওয়াই বিদ্যালয় প্রবেশে বাধা