নিজস্ব প্রতিনিধিঃ
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করে মেহেরপুর জেলা বিএনপি। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের কলেজ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, দীর্ঘদিনের বাকশাল বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণে। আজ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শপথ নিতে হবে বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদের জন্ম হবে না। বাংলাদেশ থেকে মুজিববাদকে চিরতরে ধ্বংস করতে হবে।
তিনি আরও বলেন, ১/১১ এর কুশীলবদের বিচার এদেশে করতেই হবে। ২০০৭ সালে যারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে বিএনপিকে বাদ দিয়ে নতুন দল গঠনের ষড়যন্ত্র করেছিল, তাদের বিচার বাংলার মাটিতেই হবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস বিএনপি বারবার প্রমাণ করেছে।
সমাবেশ শেষে কলেজ মোড় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওয়াদা পাড়া মোড়ে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।
র্যালিতে অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর খান ছাতু, হাফিজুর রহমান হাপি, আবু সালেহ মোহাম্মদ নাসিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, ওমর ফারুক লিটন, রোমানা আহম্মেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক এহান উদ্দিন মনা প্রমুখ।
এছাড়াও গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল বিশ্বাস, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেননসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেহেরপুরে সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে নানা আয়োজন
তিন হাজারের বেশি কোর্স নিয়ে এল ‘গুগল স্কিলস’
খুলনার তেরখাদায় শাহ কামাল তাজের পক্ষে বিএনপির প্রোগ্রাম
তেরখাদা উপজেলার আটলিয়াতে বিএনপির বৃক্ষরোপণ
সাতক্ষীরায় নবাগত সহকারী পুলিশ সুপার যোগদান
১১ বোতল মদসহ নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক
জমি নিয়ে গায়ের জোরে সিমানা নির্ধারণ,আহত ২
অতি লোভে তাতি নষ্ট।
তেরখাদা উপজেলায় অনুষ্ঠিত হল বিএনপির সাংগঠনিক কর্মসূচি
সেনা অভিযানে বিপুলপরিমাণ ভারতীয় ঔষধ ও বিড়ি উদ্ধার
মেহেরপুরে পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
অজ্ঞাতনামা নারীর সন্তান প্রসব!
ঘুষের টাকা না দেওয়াই বিদ্যালয় প্রবেশে বাধা