রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:৫৩ পি.এম
৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ জিলকদ ১৪৪৭ হিজরি
নিয়োগ বিজ্ঞপ্তিঃ সারাদেশব্যাপী কালের যাত্রা পত্রিকায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অভিজ্ঞতা ও জীবনবৃত্তান্ত অফিসিয়াল ঠিকানায় ইমেইল করুন।
খুলনায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে দলীয় কর্মী আহত খুলনায় বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ,অভ্যন্তরীণ কোন্দল ঘিরে উত্তেজনা abc

নিজস্ব প্রতিবেদক,খুলনা:
খুলনার তেরখাদা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য কে এম রাকিবুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে ছাগলাদাহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ বিষয়ে উপজেলা বিএনপি'র সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ও থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।

রাকিবুল ইসলাম দাবি করেছেন, ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম ইমদাদুল হকের নেতৃত্বে একদল নেতাকর্মী পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই হামলা চালানো হয়েছে।” রাকিবুল স্থানীয় সাত ব্যক্তিকে—                   আজাদ কাজী কুটিন,আশরাফুল শেখ,তরিফুল চৌধুরী, সুজন শেখ,খালিদ শিকদার,ইজাবুর মোল্যা,মফিজ ফকির—এই ঘটনায় জড়িত বলে উল্লেখ করেন।

তবে অভিযুক্ত ইউনিয়ন বিএনপি সভাপতি এস এম ইমদাদুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, “কে এম রাকিবুল মূলত আওয়ামী লীগের ঘনিষ্ঠ। তিনি বিএনপির পরিচয়ে অন্য উদ্দেশ্যে সক্রিয় ছিলেন। কেউ তাকে মারধর করেনি, সম্ভবত কিছু তরুণের সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছে।”

এ বিষয়ে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কওছার আলী জানান, “ঘটনাটি মূলত একটি ভুল বোঝাবুঝি ছিল, যা পরে মীমাংসা করা হয়েছে।”

তেরখাদা থানার ডিউটি অফিসার রুবাইয়া আক্তার বলেন, “রাকিবুল ইসলাম লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তাধীন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

এই ঘটনাকে কেন্দ্র করে তেরখাদা উপজেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নতুন করে সামনে এসেছে। রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় নেতাকর্মীদের মতে, এতে করে আসন্ন রাজনৈতিক কর্মসূচিগুলোতে উত্তেজনা আরও বাড়তে পারে।
 

এই বিভাগের আরও খবর
পাঠকের মন্তব্য
  • এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
সর্বশেষ খবর
Make Your Business Digital
10%
OFF
Domain only
1650 TK
5GB NVME Hosting
2500 TK
High Speed Website with High Security
Call : 01631101031
SPACE FOR ADD
200 x 350
SPACE FOR ADD
200 x 350