রাসেল আহমেদ,খুলনাঃ
খুলনায় অনুষ্ঠিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থীদের প্রাণবন্ত আড্ডা ও মতবিনিময় সভা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে খুলনার একটি অভিজাত হোটেলে এ আয়োজন করে জাহাঙ্গীরনগর অ্যালামনাই অ্যাসোসিয়েশন খুলনা (JUAAK)।
অনুষ্ঠানে খুলনা অঞ্চলে কর্মরত নবাগত এবং পদোন্নতি পাওয়া সাবেক জাবিয়ানদের সংবর্ধনা জানানো হয়। অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশায় প্রতিষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীরা।
মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এবং যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পারভেজ মল্লিক। দীর্ঘ ১৫ বছর পর খুলনায় ফিরে আবেগঘন বক্তব্যে তিনি বলেন, ‘খুলনায় বহুবার এলেও প্রাণের ক্যাম্পাসের ভাই-বোনদের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ হয়নি। আজ সেই অপূর্ণতা ঘুচলো।’
রাজনীতিতে সক্রিয় এই প্রাক্তন ছাত্রনেতা বলেন, ‘আমার দীর্ঘদিনের ইচ্ছা, খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে মানুষের সেবা করা। আমি জানি, আমার বিশ্ববিদ্যালয়ের ভাই-বোনেরা আমার শক্তি। আপনারা যদি আমার পাশে থাকেন, এই শহর থেকেই আমার বিজয়ের যাত্রা শুরু হতে পারে।’
তিনি আরও বলেন, ‘অনেকে বলে আমি আমার নেতাকে ছেড়ে এসেছি। কিন্তু আমি তার অনুমতি নিয়েই মাঠে নেমেছি। আপনাদের সহযোগিতা পেলে এই আসন দেশনায়ক তারেক রহমানকে উপহার দিতে পারব।’
অনুষ্ঠানে বক্তারা বলেন, খুলনার তেরোখাদা, রূপসা ও দিঘলিয়ার মানুষের ভাগ্যোন্নয়ন এবং জাতীয় সংসদে জাবিয়ানদের প্রতিনিধিত্ব বাড়াতে হলে পারভেজ মল্লিকের মতো সাহসী নেতৃত্ব প্রয়োজন। তারা স্থানীয় পর্যায়ে তার রাজনৈতিক কার্যক্রমে সহযোগিতা করার আশ্বাস দেন।
আলোচনায় আরও অংশ নেন জনতা ব্যাংক খুলনার মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নির্বাহী পরিচালক আলমগীর কবির মতিন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ, সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মনিরুল হক মন্টু, খুলনা বিএল কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ মো. হুমায়ুন কবির, পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতি পাওয়া আলী আহমেদ মাসুদ, খুলনা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ তৌফিক আহমেদ তাপস, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য রুহুল আমিন কুতুব উদ্দিন এবং হাজী মহসিন কলেজের অধ্যক্ষ ফারুক-ই-আজম আব্দুস সালাম।
অনুষ্ঠান শেষে জাবিয়ানদের মধ্যকার বন্ধন আরও সুদৃঢ় করতে এবং পেশাগত পর্যায়ে একে অপরকে সহযোগিতার প্রত্যয়ে ভবিষ্যতে নিয়মিত এমন আয়োজনের আশ্বাস দেন আয়োজকরা।
মেহেরপুরে সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে নানা আয়োজন
তিন হাজারের বেশি কোর্স নিয়ে এল ‘গুগল স্কিলস’
খুলনার তেরখাদায় শাহ কামাল তাজের পক্ষে বিএনপির প্রোগ্রাম
তেরখাদা উপজেলার আটলিয়াতে বিএনপির বৃক্ষরোপণ
সাতক্ষীরায় নবাগত সহকারী পুলিশ সুপার যোগদান
১১ বোতল মদসহ নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক
জমি নিয়ে গায়ের জোরে সিমানা নির্ধারণ,আহত ২
অতি লোভে তাতি নষ্ট।
তেরখাদা উপজেলায় অনুষ্ঠিত হল বিএনপির সাংগঠনিক কর্মসূচি
সেনা অভিযানে বিপুলপরিমাণ ভারতীয় ঔষধ ও বিড়ি উদ্ধার
মেহেরপুরে পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
অজ্ঞাতনামা নারীর সন্তান প্রসব!
ঘুষের টাকা না দেওয়াই বিদ্যালয় প্রবেশে বাধা