তেরখাদায় প্রকাশ্যে লটারি, খাদ্যবান্ধব ও ওএমএস ডিলার নিয়োগ সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি:তেরখাদা উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রমের ডিলার নিয়োগের জন্য প্রকাশ্যে লটারি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে এই লটারির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান, উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান, উপজেলা পরিসংখ্যান অফিসার শেখ ইকবাল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পুরবী রাণী বালা এবং পুলিশের এসআই মৃগংগ শীলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
লটারি কার্যক্রমে খাদ্যবান্ধব কর্মসূচির জন্য ছয়টি ইউনিয়ন থেকে আবেদনকারী ৪০ জনের মধ্যে ৯ জনকে ডিলার হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে আরও দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই কর্মসূচির ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন। অন্যদিকে, ওএমএস ডিলার নিয়োগের জন্য ২০ জন আবেদনকারীর মধ্য থেকে তিনটি স্থানে তিনজনকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়।
আবেদনকারীরা জানান, লটারি কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়েছে এবং এতে তাঁদের কোনো অভিযোগ নেই। অনেকেই বলেন, প্রকৃত অর্থেই এটি ছিল “ভাগ্যের পরীক্ষা”।
ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, “সংশ্লিষ্ট কর্মকর্তা, পুলিশ, সাংবাদিক এবং আবেদনকারীদের উপস্থিতিতে আমরা সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় লটারি পরিচালনা করেছি। কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতের সুযোগ ছিল না।”
উল্লেখ্য, খাদ্যবান্ধব ও ওএমএস কর্মসূচির আওতায় সরকার নির্ধারিত মূল্যে স্বল্প আয়ের জনগণের মাঝে চাল বিক্রি করে থাকে। ডিলাররা ইউনিয়ন পর্যায়ে এই কার্যক্রম বাস্তবায়নে দায়িত্ব পালন করে থাকেন।
মেহেরপুরে সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে নানা আয়োজন
তিন হাজারের বেশি কোর্স নিয়ে এল ‘গুগল স্কিলস’
খুলনার তেরখাদায় শাহ কামাল তাজের পক্ষে বিএনপির প্রোগ্রাম
তেরখাদা উপজেলার আটলিয়াতে বিএনপির বৃক্ষরোপণ
সাতক্ষীরায় নবাগত সহকারী পুলিশ সুপার যোগদান
১১ বোতল মদসহ নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক
জমি নিয়ে গায়ের জোরে সিমানা নির্ধারণ,আহত ২
অতি লোভে তাতি নষ্ট।
তেরখাদা উপজেলায় অনুষ্ঠিত হল বিএনপির সাংগঠনিক কর্মসূচি
সেনা অভিযানে বিপুলপরিমাণ ভারতীয় ঔষধ ও বিড়ি উদ্ধার
মেহেরপুরে পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
অজ্ঞাতনামা নারীর সন্তান প্রসব!
ঘুষের টাকা না দেওয়াই বিদ্যালয় প্রবেশে বাধা