রাসেল আহমেদ,খুলনাঃ
প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে খুলনার তেরখাদা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং খুলনা-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিক।
শনিবার (৩০ আগস্ট) তেরখাদা উপজেলা সদরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পারভেজ মল্লিক। এ কর্মসূচির মাধ্যমে শুধু পরিবেশের উন্নয়নই নয়, স্থানীয় জনগণের মধ্যে সামাজিক দায়বদ্ধতা এবং ঐক্যবদ্ধ কার্যক্রমের একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেরখাদা থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. বিল্লাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম মোস্তাক আহমেদ, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা তৌফিক ইমাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, সাবেক প্রচার সম্পাদক শেখ রবিউল ইসলাম লাখু, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সরদার জিয়াউর রহমান, রূপসা উপজেলা বিএনপি নেতা মো. শাহজালাল শেখ শান্ত এবং আরও অনেক স্থানীয় নেতা-কর্মী।
পারভেজ মল্লিক তার বক্তব্যে বলেন, “আজকের বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী উপহার দেয়ার অঙ্গীকার। আমাদের প্রতিটি উদ্যোগ, প্রতিটি গাছই আমাদের ভবিষ্যতকে ভালো রাখার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
তিনি আরও বলেন, “যত বেশি গাছ লাগানো হবে, তত বেশি হাওয়া সতেজ হবে, পরিবেশ উন্নত হবে, এবং আমরা একটি সবুজ পৃথিবী পেতে সকলকে একসাথে কাজ করতে হবে।”
এদিনের কর্মসূচির পর পারভেজ মল্লিক তেরখাদা উপজেলা সদরে তার রাজনৈতিক অফিস পরিদর্শন করেন এবং স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি ভবিষ্যতের রাজনৈতিক পরিকল্পনা এবং এলাকার জন্য আরও কার্যকরী উন্নয়নমূলক কাজ করার বিষয়ে আলোচনা করেন।
পারভেজ মল্লিকের নেতৃত্বে এ ধরনের উদ্যোগ তেরখাদা উপজেলায় রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার পাশাপাশি এলাকার জনগণের মধ্যে সামাজিক সচেতনতা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার একটি নতুন উদাহরণ সৃষ্টি করেছে। স্থানীয়রা আশা করছেন, ভবিষ্যতে এমন উদ্যোগ তেরখাদার পরিবেশ উন্নয়ন এবং একটি সুস্থ, সবুজ জীবন নিশ্চিত করতে সহায়ক হবে।
মেহেরপুরে সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে নানা আয়োজন
তিন হাজারের বেশি কোর্স নিয়ে এল ‘গুগল স্কিলস’
খুলনার তেরখাদায় শাহ কামাল তাজের পক্ষে বিএনপির প্রোগ্রাম
তেরখাদা উপজেলার আটলিয়াতে বিএনপির বৃক্ষরোপণ
সাতক্ষীরায় নবাগত সহকারী পুলিশ সুপার যোগদান
১১ বোতল মদসহ নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক
জমি নিয়ে গায়ের জোরে সিমানা নির্ধারণ,আহত ২
অতি লোভে তাতি নষ্ট।
তেরখাদা উপজেলায় অনুষ্ঠিত হল বিএনপির সাংগঠনিক কর্মসূচি
সেনা অভিযানে বিপুলপরিমাণ ভারতীয় ঔষধ ও বিড়ি উদ্ধার
মেহেরপুরে পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
অজ্ঞাতনামা নারীর সন্তান প্রসব!
ঘুষের টাকা না দেওয়াই বিদ্যালয় প্রবেশে বাধা