রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৫২ পি.এম
৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ জিলকদ ১৪৪৭ হিজরি
নিয়োগ বিজ্ঞপ্তিঃ সারাদেশব্যাপী কালের যাত্রা পত্রিকায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অভিজ্ঞতা ও জীবনবৃত্তান্ত অফিসিয়াল ঠিকানায় ইমেইল করুন।
খুলনার নতুন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান খুলনার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. তৌফিকুর রহমান। abc
  • জাতীয়
    ট্যাগস : খুলনা
  • abc editor - ৩১ আগস্ট, ০৭:২৭ পি.এম ১৪৯

রাসেল আহমেদ,খুলনা: 
খুলনার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. তৌফিকুর রহমান। রোববার (৩১ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম নিজ হাতে দায়িত্ব বুঝিয়ে দেন নবাগত ডিসিকে। এ সময় খুলনা জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ একাধিক দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপস্থিতদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আক্তার হোসেন এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর।

নবনিযুক্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকদের বলেন, “খুলনার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা—এই তিনটিকে আমি আমার কর্মপরিকল্পনার মূলভিত্তি হিসেবে বিবেচনা করছি।”

উল্লেখ্য, মো. তৌফিকুর রহমান কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের পর খুলনায় পদায়ন পেলেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা।

দায়িত্ব হস্তান্তরকালে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম খুলনার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই জেলার মানুষের আন্তরিকতা ও সহযোগিতা আমাকে অভিভূত করেছে। আমি বিশ্বাস করি, নতুন জেলা প্রশাসকের নেতৃত্বে খুলনা আরও এগিয়ে যাবে।”

নতুন ডিসির আগমনে খুলনার প্রশাসন ও নাগরিকদের মধ্যে নতুন প্রত্যাশার সঞ্চার হয়েছে।
 

এই বিভাগের আরও খবর
পাঠকের মন্তব্য
  • এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
সর্বশেষ খবর
Make Your Business Digital
10%
OFF
Domain only
1650 TK
5GB NVME Hosting
2500 TK
High Speed Website with High Security
Call : 01631101031
SPACE FOR ADD
200 x 350
SPACE FOR ADD
200 x 350