রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৫২ পি.এম
৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ জিলকদ ১৪৪৭ হিজরি
নিয়োগ বিজ্ঞপ্তিঃ সারাদেশব্যাপী কালের যাত্রা পত্রিকায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অভিজ্ঞতা ও জীবনবৃত্তান্ত অফিসিয়াল ঠিকানায় ইমেইল করুন।
মেহেরপুরে ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের প্রতিষ্ঠাবার্ মেহেরপুরে উদযাপন হল ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী abc

নিজস্ব প্রতিনিধিঃ
মেহেরপুরের অন্যতম প্রাচীন সাংস্কৃতিক সংগঠন "ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর" তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। 

রবিবার (৩১ আগস্ট) বিকেলে মেহেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, কবিতা পাঠ এবং সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকা স্রোতের ১৯০তম সংখ্যার মোড়ক উন্মোচন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাড. এম. আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আবদুল্লাহ আল-আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ডা. এম. এ. বাশার, সহ-সভাপতি নূরুল আহমেদ এবং রফিকুল আলম।

স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি নূরুল আহমেদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীল চক্রবর্তী, সাহিত্য সম্পাদক মিনা পারভীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু লায়েছ লবলু, নির্বাহী কমিটির সদস্য নিলুফার বানু, মোমিনুল হক, আবুল হাসেম, সাদিকুজ্জামান সেন্টু প্রমুখ।

অনুষ্ঠান শেষে কবিতা পাঠের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শেষ হয়। 
 

এই বিভাগের আরও খবর
পাঠকের মন্তব্য
  • এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
সর্বশেষ খবর
Make Your Business Digital
10%
OFF
Domain only
1650 TK
5GB NVME Hosting
2500 TK
High Speed Website with High Security
Call : 01631101031
SPACE FOR ADD
200 x 350
SPACE FOR ADD
200 x 350