নিজস্ব প্রতিবেদকঃ
খুলনার তেরখাদায় ১৮টি উন্মুক্ত জলাশয়ে ৪০৭ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন।
চিত্রা মহিলা ডিগ্রি কলেজের পুকুরে পোনা মাছ অবমুক্ত করার মধ্য দিয়ে শুরু হয় এ কর্মসূচি। পরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পুকুর, পুলিশ ক্যাম্প সংলগ্ন জলাশয় ও প্লাবন ভূমিসহ ১৮টি জলাশয়ে পোনা মাছ ছাড়েন ইউএনও।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইফুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, চিত্রা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, স্থানীয় মৎস্যজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতের আওতায় প্রতি বছর বর্ষা মৌসুমে উন্মুক্ত জলাশয়গুলোতে পোনা মাছ অবমুক্ত করা হয়। এরই অংশ হিসেবে এবার তেরখাদায় অবমুক্ত করা হয়েছে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির কার্পজাতীয় মাছের ৪০৭ কেজি পোনা।
ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন,
"প্রাকৃতিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করলে সামগ্রিকভাবে মাছের উৎপাদন বাড়ে। এতে করে স্থানীয় জনগণের পুষ্টি চাহিদা পূরণ হয়, পাশাপাশি মৎস্যজীবীদের আর্থিক সুরক্ষাও নিশ্চিত হয়।"
সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইফুজ্জামান বলেন, "জলাশয়ে পোনা অবমুক্ত কার্যক্রমের মাধ্যমে মৎস্যসম্পদ টিকিয়ে রাখা যায় এবং জেলেরা সরাসরি উপকৃত হন। এই উদ্যোগ চলমান থাকবে।"
উল্লেখ্য, পোনা অবমুক্তকৃত জলাশয়গুলোর মধ্যে রয়েছে—আটলিয়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার পুকুর, ভুতিয়ার বিল, মোকামপুর ও পাতলা পুলিশ ক্যাম্প সংলগ্ন জলাশয়, আশ্রয়ণ প্রকল্পের পুকুর এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জলাধার।
স্থানীয় মৎস্যজীবীরা বলেন, এমন উদ্যোগে মাছের প্রাচুর্য বাড়বে এবং তারা আরও উৎসাহিত হবেন জলাশয়ভিত্তিক মাছ চাষে।
মেহেরপুরে সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে নানা আয়োজন
তিন হাজারের বেশি কোর্স নিয়ে এল ‘গুগল স্কিলস’
খুলনার তেরখাদায় শাহ কামাল তাজের পক্ষে বিএনপির প্রোগ্রাম
তেরখাদা উপজেলার আটলিয়াতে বিএনপির বৃক্ষরোপণ
সাতক্ষীরায় নবাগত সহকারী পুলিশ সুপার যোগদান
১১ বোতল মদসহ নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক
জমি নিয়ে গায়ের জোরে সিমানা নির্ধারণ,আহত ২
অতি লোভে তাতি নষ্ট।
তেরখাদা উপজেলায় অনুষ্ঠিত হল বিএনপির সাংগঠনিক কর্মসূচি
সেনা অভিযানে বিপুলপরিমাণ ভারতীয় ঔষধ ও বিড়ি উদ্ধার
মেহেরপুরে পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
অজ্ঞাতনামা নারীর সন্তান প্রসব!
ঘুষের টাকা না দেওয়াই বিদ্যালয় প্রবেশে বাধা