দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। কাজ করছেন নাটক, সিনেমা এবং ওটিটিতে। এই অভিনেতাকে দেখা গেছে কয়েকটি বায়োপিকেও। শুধু তাই নয়, অভিনয়ের পাশাপাশি গান গেয়েও প্রশংসিত হয়েছেন এই অভিনেতা। তবে এখন থেকে আর বায়োপিক ও গানে পাওয়া যাবে না তাকে- এমনই সিদ্ধান্ত নিয়েছেন চঞ্চল চৌধুরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘এই কাজটা আর করতে ইচ্ছা করে না। গানটা গাইতে ইচ্ছা করে না। গান নিয়ে আমার আর কোনো ইচ্ছা নাই। কারণ, গানটা আমার জীবনে অনেক দিয়েছে, আবার কেড়েও নিয়েছে অনেক কিছু।’
বলা দরকার, কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের বায়োপিকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন চঞ্চল চৌধুরী। গত বছর মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জি পরিচালিত ‘পদাতিক’। সিনেমাটি বিশ্বের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়েছে, পেয়েছে পুরস্কার ও প্রশংসা। চঞ্চলও সুনাম কুড়িয়েছেন। তবে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, ‘পদাতিক’ই শেষ, এরপর আর কারও বায়োপিকে অভিনয় করবেন না।
এ বিষয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘আর কোনো বায়োপিকে আমি কাজ করতে চাই না। কারণটা হচ্ছে, আমি যখন মৌলিক কোনো চরিত্রে অভিনয় করি, সেটা চানমাঝি হোক, সোনাই হোক, অথবা আয়না; তখন তো আমার স্বাধীনতা থাকে। আমার ডিরেক্টর আমাকে যেভাবে বোঝান, অথবা স্ক্রিপ্টে যেভাবে লেখা থাকে, আমি সেই চরিত্র হওয়ার চেষ্টা করি। তবে একজন মানুষের পক্ষে হুবহু আরেকটি মানুষ হওয়া সবচেয়ে কঠিন কাজ। আদলে কিংবা চেহারায় হয়তো মিল হতে পারে, কিন্তু ওই মানুষটার জীবনযাপন, কথাবার্তা, চালচলন, আদর্শ- এটা পুরোপুরি ফুটিয়ে তোলা সম্ভব নয়।’
‘পদাতিক’র উদাহরণ টেনে চঞ্চল বলেন, ‘পদাতিক আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল। কারণ, ওই মানুষটি হওয়া পুরোপুরি সম্ভব না। আমি যতই মৃণাল সেনের চরিত্রে অভিনয় করি না কেন, একটা পর্যায়ে ওর ভেতর থেকে চঞ্চল চৌধুরী বের হয়ে আসবেই। দর্শক তখনই আঙুল দিয়ে বলবে, চঞ্চল চৌধুরীর মতো লাগছে। তার মানে আমি ৯০ শতাংশ যদি চরিত্রটি হতে পারি, ১০ শতাংশ যে হতে পারলাম না; সেটার জন্য দর্শক আমাকে ব্লেম দেবে। এই ব্লেম আমি নিতে পারব না। এর চেয়ে মৌলিক চরিত্র করব, কেউ কোনো দিন ওই চরিত্র দেখেওনি, মেলাতেও পারবে না।’
মেহেরপুরে সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে নানা আয়োজন
তিন হাজারের বেশি কোর্স নিয়ে এল ‘গুগল স্কিলস’
খুলনার তেরখাদায় শাহ কামাল তাজের পক্ষে বিএনপির প্রোগ্রাম
তেরখাদা উপজেলার আটলিয়াতে বিএনপির বৃক্ষরোপণ
সাতক্ষীরায় নবাগত সহকারী পুলিশ সুপার যোগদান
১১ বোতল মদসহ নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক
জমি নিয়ে গায়ের জোরে সিমানা নির্ধারণ,আহত ২
অতি লোভে তাতি নষ্ট।
তেরখাদা উপজেলায় অনুষ্ঠিত হল বিএনপির সাংগঠনিক কর্মসূচি
সেনা অভিযানে বিপুলপরিমাণ ভারতীয় ঔষধ ও বিড়ি উদ্ধার
মেহেরপুরে পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
অজ্ঞাতনামা নারীর সন্তান প্রসব!
ঘুষের টাকা না দেওয়াই বিদ্যালয় প্রবেশে বাধা