অফিসের ল্যাপটপ বা ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ওয়েবস্করণ আপাতত কয়েক দিন ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্বের কয়েকটি দেশের ইলেকট্রনিকস এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়কে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, অফিসের ডিভাইসে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ ব্যবহারে নতুন করে কয়েকটি ঝুঁকি শনাক্ত হয়েছে। অফিসের সব ধরনের ডিভাইসে হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণে প্রবেশ করলে সেখানে স্থানান্তর হয় চ্যাটের সব ধরনের তথ্য। যার মধ্যে ব্যক্তিগত তথ্য ও চ্যাট অন্যতম। এতে ওই দপ্তরে থাকা কর্মীদের তথ্য বেহাত হয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ইনফরমেশন সিকিউরিটি অ্যাওয়ারনেস।
সতর্ক করে জানানো হয়, সরকারি যে কোনো সংস্থার ডিভাইসে হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণ ব্যবহার করা সুবিধাজনক। কিন্তু কিছুদিন হলো এতে সাইবার সিকিউরিটি সংক্রান্ত ঝুঁকি তৈরি হয়েছে। ফলে ব্যক্তিগত চ্যাট, জরুরি ফাইল এবং লগইনবিষয়ক তথ্য ঝুঁকিতে পড়ার সম্ভাবনার কথা বলছেন গবেষকরা। কয়েকভাবেই হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণ থেকে ব্যক্তিতথ্য অন্য কেউ হাতিয়ে নিতে পারে বলে মনে করছে আইএসইএ সংস্থা। স্ক্রিন মনিটরিং সফটওয়্যার, ম্যালওয়্যার বা ব্রাউজার হাইজ্যাকের মাধ্যমে এমনটি হতে পারে বলে জানা গেছে।
সাইবার নিরাপত্তা গবেষণায় নিয়োজিত অনেকে মনে করছেন, যে কোনো অফিসে কর্মীর হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে অফিসের পুরো নেটওয়ার্কেই বিপর্যয় হতে পারে। আইএসইএ সংস্থা জানিয়েছে, অফিসের নেটওয়ার্কে যুক্ত কোনো কর্মীর হোয়াটসঅ্যাপে ফিশিং অ্যাটাক চালিয়ে অফিসের পুরো নেটওয়ার্ক নিয়ন্ত্রণে নিতে পারে সাইবার চক্র। অফিসের সব
ধরনের জরুরি তথ্য চুরির যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। এমনটি ঘটছে বলেই অফিসের ডিভাইসে হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্করণ ব্যবহারে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
আজকাল অফিসের কাজে হোয়াটসঅ্যাপ যেন অপরিহার্য হয়ে উঠেছে। তাই এমন পরিস্থিতিতে কীভাবে সতর্ক থাকা যেতে পারে, তা জানানো হয়েছে। কর্মীরা যখন ডেস্কে থাকবেন না, তখন হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে লগআউট থাকতে হবে। অফিসের কাজ সেরে বেরিয়ে যাওয়ার আগেও লগআউট হয়ে যেতে হবে। অন্যদিকে, অচেনা কোনো নম্বর থেকে আসা লিঙ্ক বা অ্যাটাচমেন্ট না বুঝে খোলা যাবে না।
মেহেরপুরে সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে নানা আয়োজন
তিন হাজারের বেশি কোর্স নিয়ে এল ‘গুগল স্কিলস’
খুলনার তেরখাদায় শাহ কামাল তাজের পক্ষে বিএনপির প্রোগ্রাম
তেরখাদা উপজেলার আটলিয়াতে বিএনপির বৃক্ষরোপণ
সাতক্ষীরায় নবাগত সহকারী পুলিশ সুপার যোগদান
১১ বোতল মদসহ নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক
জমি নিয়ে গায়ের জোরে সিমানা নির্ধারণ,আহত ২
অতি লোভে তাতি নষ্ট।
তেরখাদা উপজেলায় অনুষ্ঠিত হল বিএনপির সাংগঠনিক কর্মসূচি
সেনা অভিযানে বিপুলপরিমাণ ভারতীয় ঔষধ ও বিড়ি উদ্ধার
মেহেরপুরে পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
অজ্ঞাতনামা নারীর সন্তান প্রসব!
ঘুষের টাকা না দেওয়াই বিদ্যালয় প্রবেশে বাধা