ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের ‘হাজার কোটি টাকা পাচারের’ সঙ্গে ‘সম্পৃক্ত’ থাকার অভিযোগ ওঠা ইনডিপেনডেন্ট টিভির প্রধান সম্পাদক ও সিইও এম. শামসুর রহমান মোমেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম রাতে এ আদেশ দেওয়ার তথ্য সাংবাদিকদের দিয়েছেন।
কমিশনের পক্ষে উপপরিচালক ও এ বিষয়ক অনুসন্ধান দলের প্রধান মুহাম্মদ জয়নাল আবেদীন ইনডিপেনডেন্ট টিভির প্রধান সম্পাদকের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানের সময় দুদকের দল ‘বিশ্বস্ত সূত্রে’ জানতে পেরেছে শামসুর মোমেন যেকোনো সময় ‘বিদেশে পালিয়ে যেতে পারেন’।
“অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।”
বেসরকারি টেলিভিশন স্টেশন ইনডিপেনডেন্ট টিভিতে বর্তমানে কারাগারে থাকা বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান রহমানের উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে ‘অনিয়মের’ মাধ্যমে ঋণ নিয়ে টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদকসহ সরকারের একাধিক সংস্থা।
দুদক সালমান রহমান ও তার পরিবারের সদস্যসহ সংশ্লিষ্টদের অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের অনুসন্ধান দল গঠন করেছে।
এ অনুসন্ধানের অংশ হিসেবে এ বিষয়ে আদালতে দেওয়া আবেদনে দুদকের অভিযোগ, ”সাবেক প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) বেসামরিক, শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান রহমানের পরিবারের সদস্য এবং অন্যান্যদের বিরুদ্ধে শেয়ারবাজার জালিয়াতি, প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট, অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণ করে আত্মসাতসহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান চলছে।”
দুদকের দাবি, “এ অভিযোগের প্রাথমিক অনুসন্ধানকালে জানা গেছে শামসুর রহমান (মোমেন) হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের সাথে সম্পৃক্ত।”
এ অনুসন্ধান কাজের মধ্যে তিনি বিদেশে চলে যেতে পারেন বলে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে মোবাইল ফোনে কল ও মেসেজ দেওয়া হলেও মোমেনের সাড়া মেলেনি।
মেহেরপুরে সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে নানা আয়োজন
তিন হাজারের বেশি কোর্স নিয়ে এল ‘গুগল স্কিলস’
খুলনার তেরখাদায় শাহ কামাল তাজের পক্ষে বিএনপির প্রোগ্রাম
তেরখাদা উপজেলার আটলিয়াতে বিএনপির বৃক্ষরোপণ
সাতক্ষীরায় নবাগত সহকারী পুলিশ সুপার যোগদান
১১ বোতল মদসহ নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক
জমি নিয়ে গায়ের জোরে সিমানা নির্ধারণ,আহত ২
অতি লোভে তাতি নষ্ট।
তেরখাদা উপজেলায় অনুষ্ঠিত হল বিএনপির সাংগঠনিক কর্মসূচি
সেনা অভিযানে বিপুলপরিমাণ ভারতীয় ঔষধ ও বিড়ি উদ্ধার
মেহেরপুরে পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
অজ্ঞাতনামা নারীর সন্তান প্রসব!
ঘুষের টাকা না দেওয়াই বিদ্যালয় প্রবেশে বাধা