রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৫২ পি.এম
৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ জিলকদ ১৪৪৭ হিজরি
নিয়োগ বিজ্ঞপ্তিঃ সারাদেশব্যাপী কালের যাত্রা পত্রিকায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অভিজ্ঞতা ও জীবনবৃত্তান্ত অফিসিয়াল ঠিকানায় ইমেইল করুন।
মেহেরপুরের গাংনীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ২০২৫-২৬ অর্থবছরে মাশকলাই ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা প্রদান করা হয়। abc

মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলায় খরিপ-২ মৌসুমী প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে মাশকলাই ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা প্রদান করা হয়।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোত্তালিব আলী।
কৃষি অফিস সূত্রে জানা গেছে এ বছর গাংনী উপজেলার ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে মাশকলাই বীজ ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, সরকারের এই প্রণোদনা কৃষকদের মাশকলাই চাষে উদ্ভুদ্ধ করবে,আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকরা অধিক ফলন পাবে, এলাকার কৃষিজাত পণ্য দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন

এই বিভাগের আরও খবর
পাঠকের মন্তব্য
  • এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
সর্বশেষ খবর
Make Your Business Digital
10%
OFF
Domain only
1650 TK
5GB NVME Hosting
2500 TK
High Speed Website with High Security
Call : 01631101031
SPACE FOR ADD
200 x 350
SPACE FOR ADD
200 x 350