রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৫২ পি.এম
৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ জিলকদ ১৪৪৭ হিজরি
নিয়োগ বিজ্ঞপ্তিঃ সারাদেশব্যাপী কালের যাত্রা পত্রিকায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অভিজ্ঞতা ও জীবনবৃত্তান্ত অফিসিয়াল ঠিকানায় ইমেইল করুন।
শক্তিশালী পুঁজিবাজার গড়ায় কাজ করছে সরকার : আনিসুজ্জামান রাজধানীর বনানীর শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত ‘ফরেন ইনভেস্টরস সামিট ২০২৫’-এ প্রধান অ abc

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর শক্তিশালী ও সুশাসিত পুঁজিবাজার গড়ার জন্য কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার অর্থবিষয়ক বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী।

রাজধানীর বনানীর শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত ‘ফরেন ইনভেস্টরস সামিট ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে গতকাল বুধবার তিনি এ কথা বলেন। ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড এই বিনিয়োগ সম্মেলনের আয়োজন করে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর শক্তিশালী ও সুশাসিত পুঁজিবাজার গড়ার জন্য কাজ করছে। ‘তিন শূন্য’: শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্য অর্জনে এই প্রচেষ্টা।

গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পর বিশ্বের অনেক দেশ অর্থনৈতিক সংকটে পড়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যতিক্রম বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টার অর্থবিষয়ক বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী।

আনিসুজ্জামান চৌধুরী বলেন, বাংলাদেশের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের পরও জিডিপিতে তেমন প্রভাব পড়েনি। মূল্যস্ফীতি উল্টো কমেছে।

আনিসুজ্জামান চৌধুরী বলেন, বিশ্ব অর্থনীতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পুঁজিবাজারের সাম্প্রতিক সাফল্যে এটা স্পষ্ট, দেশের অর্থনীতি স্থিতিশীল। গত মাসে বৈশ্বিক শেয়ারবাজারের উত্থানে এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল তৃতীয়।

যে পুঁজিবাজার একসময় লুটপাটের শিকার হয়েছিল, সেই বাজারে এক মাসে এমন উত্থান ঘটেছে। এটি সত্যিই প্রশংসার দাবিদার।

বিনিয়োগকারীদের উদ্দেশে আনিসুজ্জামান চৌধুরী বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য এখন ভালো সুযোগ। আমাদের পুঁজিবাজারও দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য প্রস্তুত। শুধু বিদেশি বিনিয়োগকারীদের নয়, এই বার্তা দেশীয় বিনিয়োগকারীদের কাছেও পৌঁছে দিতে চান বলে মন্তব্য করেন তিনি।

এ সম্মেলনে দেশি-বিদেশি বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও বাজার বিশেষজ্ঞরা বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সংশ্লিষ্টরা বলেন, বিদেশি বিনিয়োগ টানতে শুধু বাজারের স্থিতিশীলতা নয়, আধুনিক প্রযুক্তি, স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি নীতি সহায়তা নিশ্চিত করাও জরুরি। তাদের মতে, বাংলাদেশ এখন ‘এমার্জিং ফ্রন্টিয়ার মার্কেট’ হিসেবে বিশ্ব বিনিয়োগ মানচিত্রে অবস্থান করছে, যা সঠিক নীতি ও পরিকল্পনার মাধ্যমে একটি শক্তিশালী বিনিয়োগ গন্তব্যে পরিণত হতে পারে।

প্রথমার্ধের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মোহাম্মদ মহসিন চৌধুরী, ব্র্যাক ব্যাংক পিএলসির চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির চেয়ারম্যান মোমিনুল ইসলাম এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান।

প্রথমার্ধের সমাপনী আয়োজনে অতিথিদের হাতে সম্মাননা তুলে দেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের চেয়ারপারসন ফাহিমা চৌধুরী। পুরো সেশন পরিচালনা করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম।

এই বিভাগের আরও খবর
পাঠকের মন্তব্য
  • এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
সর্বশেষ খবর
Make Your Business Digital
10%
OFF
Domain only
1650 TK
5GB NVME Hosting
2500 TK
High Speed Website with High Security
Call : 01631101031
SPACE FOR ADD
200 x 350
SPACE FOR ADD
200 x 350