মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের প্রধান কাজী আশরাফুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াদুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল আমিন, শিক্ষক পরিষদের সম্পাদক আবদুল হামিদ, মিরাজ উদ্দিন প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। বেতার ও টেলিভিশন শিল্পী আশরাফ মাহমুদ ও মতিউর রহমান রবীন্দ্রসংগীত পরিবেশন করেন।
এছাড়া সংগীত পরিবেশন করেন এইচ এম রাকিব, এন্ড্রিয়া সরকার, পৌলোমী কুণ্ডু, ঐতিহ্য শাখারী পৃথা, অনিন্দিতা সরকার, তানজিম তাহসিন হক মোহনা, মানসী হক বাঁধন ও অনিক হাসান প্রমুখ।
মেহেরপুরে সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে নানা আয়োজন
তিন হাজারের বেশি কোর্স নিয়ে এল ‘গুগল স্কিলস’
খুলনার তেরখাদায় শাহ কামাল তাজের পক্ষে বিএনপির প্রোগ্রাম
তেরখাদা উপজেলার আটলিয়াতে বিএনপির বৃক্ষরোপণ
সাতক্ষীরায় নবাগত সহকারী পুলিশ সুপার যোগদান
১১ বোতল মদসহ নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক
জমি নিয়ে গায়ের জোরে সিমানা নির্ধারণ,আহত ২
অতি লোভে তাতি নষ্ট।
তেরখাদা উপজেলায় অনুষ্ঠিত হল বিএনপির সাংগঠনিক কর্মসূচি
সেনা অভিযানে বিপুলপরিমাণ ভারতীয় ঔষধ ও বিড়ি উদ্ধার
মেহেরপুরে পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
অজ্ঞাতনামা নারীর সন্তান প্রসব!
ঘুষের টাকা না দেওয়াই বিদ্যালয় প্রবেশে বাধা