মুজিবনগর প্রতিনিধিঃ
মেহেরপুরের মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজে ২০২৫ সালে ভর্তিকৃত অনার্স প্রথম বর্ষ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক হেলাল উদ্দিন, ছাত্র উপদেষ্টা মোঃ মফিজুল ইসলামসহ নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর বখতিয়ার উদ্দিন বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের প্রশংসা করে বলেন, তাদের নেতৃত্বে এই ২৪ এর গণঅভ্যুত্থান ঘটেছে, আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে। কিন্তু সমাজের এক শ্রেণির মানুষ আছেন, যাদের ক্ষোভ ও কষ্ট শুধু শিক্ষকদের প্রতি। তাঁরা অন্যান্য সমস্যার প্রতি দৃষ্টি না দিয়ে শিক্ষকদের বিরুদ্ধে বলছেন এটা ভালো লক্ষণ নয়। তোমরা লেখাপড়া করবে, শিক্ষক-গুরুজনদের সম্মান করবে, এবং আমাদের যে কোনো ক্রুটি বা বিচ্যুতির বিরুদ্ধে যুক্তিসঙ্গত কথা বলবে। আগামীতে তোমাদের নেতৃত্বেই একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে আমি বিশ্বাস করি।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে অংশগ্রহণের ওপর বিশেষভাবে নির্দেশনা দেন। তিনি বলেন, আগামীতে শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ ছাড়া কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
অনুষ্ঠানে ফুল ছিটিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করা হয় এবং তাদের হাতে কলেজের লোগো সংবলিত একটি কলম ও রজনীগন্ধার স্টিক উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান পরিবেশন করেন।
মেহেরপুরে সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে নানা আয়োজন
তিন হাজারের বেশি কোর্স নিয়ে এল ‘গুগল স্কিলস’
খুলনার তেরখাদায় শাহ কামাল তাজের পক্ষে বিএনপির প্রোগ্রাম
তেরখাদা উপজেলার আটলিয়াতে বিএনপির বৃক্ষরোপণ
সাতক্ষীরায় নবাগত সহকারী পুলিশ সুপার যোগদান
১১ বোতল মদসহ নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক
জমি নিয়ে গায়ের জোরে সিমানা নির্ধারণ,আহত ২
অতি লোভে তাতি নষ্ট।
তেরখাদা উপজেলায় অনুষ্ঠিত হল বিএনপির সাংগঠনিক কর্মসূচি
সেনা অভিযানে বিপুলপরিমাণ ভারতীয় ঔষধ ও বিড়ি উদ্ধার
মেহেরপুরে পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
অজ্ঞাতনামা নারীর সন্তান প্রসব!
ঘুষের টাকা না দেওয়াই বিদ্যালয় প্রবেশে বাধা