আন্তর্জাতিক ডেস্কঃ
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু বুধবার দায়িত্ব নিতে যাচ্ছেন, ঠিক সেই সময় দেশজুড়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা রাস্তায় নেমে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় এবং শত শত মানুষকে আটক করা হয়।
"সবকিছু বন্ধ করো" স্লোগানে বামপন্থী একটি শিথিল সংগঠন এ বিক্ষোভের নেতৃত্ব দেয়। ৩৯ বছর বয়সী লেকর্নু ম্যাক্রোঁর ঘনিষ্ঠ মিত্র এবং গত তিন বছর ধরে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন।
দেশজুড়ে ৮০,০০০ পুলিশ মোতায়েন করা হয়। প্যারিসের আশপাশে বিক্ষোভকারীরা স্কুল, সড়ক অবরোধ করে, আবর্জনার বিন দিয়ে ব্যারিকেড তৈরি করে এবং পুলিশকে লক্ষ্য করে আবর্জনা নিক্ষেপ করে।
লিয়ঁ শহরে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে এবং ডাস্টবিনে আগুন দেয়, নঁতে শহরে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে।
স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইলো বিক্ষোভকারীদের সতর্ক করে বলেন, সহিংসতার ক্ষেত্রে "শূন্য সহনশীলতা" দেখানো হবে। সকাল নাগাদ প্রায় ২০০ জনকে গ্রেপ্তার করা হয়, যাদের বেশিরভাগই প্যারিসের আশপাশ থেকে।
দক্ষিণের বন্দর নগরী মার্সেইয়ে প্রায় ২০০ জন বিক্ষোভকারীকে প্রধান সড়ক অবরোধ করতে বাধা দেয় পুলিশ।
ম্যাক্রোঁর ঘনিষ্ঠ মিত্রকে প্রধানমন্ত্রী করা "চড় মারা"র সমান বলে মন্তব্য করেন লিয়ঁর এক বিক্ষোভকারী, যিনি বলেন, "আমাদের পরিবর্তন দরকার।"
লেকর্নু ম্যাক্রোঁর সপ্তম প্রধানমন্ত্রী, আর এ বছরই তৃতীয় প্রধানমন্ত্রী। তার প্রথম চ্যালেঞ্জ হবে ২০২৬ সালের বাজেট পাশ করানো, যাতে তার পূর্বসূরির মতো অবস্থা না হয়।
বামপন্থী দল লা ফ্রঁস ইনসুমিজ ইতিমধ্যে নতুন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ঘোষণা দিয়েছে।
বিক্ষোভের ফলে ফ্রান্সজুড়ে পরিবহন ব্যাহত হয়। প্যারিসের প্রধান বিমানবন্দরেও ফ্লাইট সময়সূচি বিঘ্নিত হয়।
২০১৮ সালের 'ইয়েলো ভেস্ট' আন্দোলনের মতো এবারও বিক্ষোভগুলো কেন্দ্রীভূত নয়, যা ম্যাক্রোঁর জন্য নতুন রাজনৈতিক পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।
সুত্রঃ নিউ আরব
মেহেরপুরে সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে নানা আয়োজন
তিন হাজারের বেশি কোর্স নিয়ে এল ‘গুগল স্কিলস’
খুলনার তেরখাদায় শাহ কামাল তাজের পক্ষে বিএনপির প্রোগ্রাম
তেরখাদা উপজেলার আটলিয়াতে বিএনপির বৃক্ষরোপণ
সাতক্ষীরায় নবাগত সহকারী পুলিশ সুপার যোগদান
১১ বোতল মদসহ নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক
জমি নিয়ে গায়ের জোরে সিমানা নির্ধারণ,আহত ২
অতি লোভে তাতি নষ্ট।
তেরখাদা উপজেলায় অনুষ্ঠিত হল বিএনপির সাংগঠনিক কর্মসূচি
সেনা অভিযানে বিপুলপরিমাণ ভারতীয় ঔষধ ও বিড়ি উদ্ধার
মেহেরপুরে পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
অজ্ঞাতনামা নারীর সন্তান প্রসব!
ঘুষের টাকা না দেওয়াই বিদ্যালয় প্রবেশে বাধা