বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:০২ পি.এম
৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি
নিয়োগ বিজ্ঞপ্তিঃ সারাদেশব্যাপী কালের যাত্রা পত্রিকায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অভিজ্ঞতা ও জীবনবৃত্তান্ত অফিসিয়াল ঠিকানায় ইমেইল করুন।
সাবেক সাব-রেজিস্ট্রার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন বাদী হয়ে মামলা করেন। abc

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে পিরোজপুরের সাবেক এক সাব-রেজিস্ট্রার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে।

মামলার আসামিরা হলেন সাবেক সাব-রেজিস্ট্রার আবদুর রব ও তার স্ত্রী নাছরিন আক্তার। দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন বাদী হয়ে মঙ্গলবার ওই মামলা করেন বলে বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

দুদক জানিয়েছে, নাছরিন আক্তার ২০২৪ সালের ২২ এপ্রিল কমিশনের সরবরাহকৃত ফরমে উল্লেখিত সম্পদ বিবরণীতে ৬৬ লাখ ৫০ হাজার ৪০৪ টাকা সম্পদের তথ্য গোপন করেছেন। দুদক অনুসন্ধান করে জেনেছে, তার নামে ২ কোটি ৯৫ লাখ ৯১ হাজার ৯০ টাকা ৬০ পয়সা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। যা তার বৈধ আয়ের চেয়ে ২ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ৭০২ টাকা বেশি।
মামলার অভিযোগে বলা হয়, নাছরিন আক্তারের স্বামী আব্দুর রব সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত থাকাবস্থায় সরকারি ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেন এবং সেই অর্থ স্ত্রীর নামে বিনিয়োগ করেন। এছাড়া অর্থের উৎস ও মালিকানা গোপন করার লক্ষ্যে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিংও করেছেন। 

দুদক অনুসন্ধান করে দেখেছে, আব্দুর রব ২০০৯ সালে সাব-রেজিস্ট্রার পদে যোগদানের আগে একজন কলেজ শিক্ষক ছিলেন এবং তখন তার নামে সম্পদের পরিমাণ ছিল অল্প। কিন্তু চাকরিকালে তার ও স্ত্রীর নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জিত হয়। নাছরিন আক্তারও শিক্ষকতা ও ব্যবসার দাবি করলেও ব্যবসার কোনো বৈধ উৎস বা প্রমাণপত্র দেখাতে পারেন নাই।

সহকারী পরিচালক মো. আরিফ হোসেন জানিয়েছেন, ওই দুই আসামির বিরুদ্ধে অভিযোগের পর্যাপ্ত প্রমান পাওয়া যাওয়ায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা, দন্ডবিধির ১০৯ ধারা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও খবর
পাঠকের মন্তব্য
  • এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
সর্বশেষ খবর
Make Your Business Digital
10%
OFF
Domain only
1650 TK
5GB NVME Hosting
2500 TK
High Speed Website with High Security
Call : 01631101031
SPACE FOR ADD
200 x 350
SPACE FOR ADD
200 x 350