মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৩ পি.এম
১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ সফর ১৪৪৮ হিজরি
নিয়োগ বিজ্ঞপ্তিঃ সারাদেশব্যাপী কালের যাত্রা পত্রিকায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অভিজ্ঞতা ও জীবনবৃত্তান্ত অফিসিয়াল ঠিকানায় ইমেইল করুন।
যে কফির স্বাদ নিতে ২০০ মিটার পাহাড়ের ওপর উঠতে হয় চীনের গুইঝৌ প্রদেশে এমনই এক জায়গা আছে, যেখানে কফি শুধু পান করা নয়, এক প্রকার জয় করা লাগে। abc
  • ফিচার
  • abc editor - ১৪ আগস্ট, ০৯:৩৬ পি.এম ২৪৮

কিছু স্বাদ হয়তো জীবনের মতোই ঝুঁকিপূর্ণ, অনিশ্চিত, তবু নেশাময়। আর সেই স্বাদ নিতে যদি পাড়ি দিতে হয় প্রায় ২০০ মিটার উঁচু পাহাড়ি দেয়ালের রুক্ষ পথ (যা প্রায় ৭০ তলা বিল্ডিংয়ের সমান), যদি পায়ের নিচে থাকে শুধু কাঠের একটা পাতলা প্ল্যাঙ্ক, যদি কফির কাপটা ধরা হাতটাও কাঁপতে থাকে ঝড়ের মতো বাতাসে! তাহলে কেমন অনুভব হবে?

চীনের গুইঝৌ প্রদেশে এমনই এক জায়গা আছে, যেখানে কফি শুধু পান করা নয়, এক প্রকার জয় করা লাগে। ‘কুল প্লে ফরেস্ট পার্ক’ এর মধ্যে ২০১৯ সালে প্রতিষ্ঠিত এক ক্লিফসাইড ক্যাফে ঘিরে আজ পুরো দুনিয়ায় একটাই প্রশ্ন-এটা কি শুধু কফির টেস্ট, না মৃত্যুর স্বাদও লুকিয়ে থাকে এতে?

হ্যাঁ, ঠিক তাই। এই ক্লিফ ক্যাফেতে পৌঁছাতে হলে সরাসরি কোনো সিঁড়ি বা লিফট নেই। আপনাকে র্যাপেল করে নামতে হবে পাহাড়ি খাড়া দেয়াল বেয়ে। দড়ির ওপর দুলতে দুলতে যখন আপনি একসময় পৌঁছাবেন ক্যাফেটির কাঠের মেঝেতে, তখন আপনি নিজেকে দেখতে পাবেন; আকাশ আর গিরিখাদের মাঝখানে এক ঝুলন্ত বিন্দুতে।

কফি বিরতির সময় এর চারপাশের পাহাড় ও নদীর দৃশ্য মুগ্ধ করবে। চীনে এই ধরনের ঝুলন্ত একমাত্র ক্যাফে এটি। এটি প্রথম ২০১৯ সালে খোলা হয়েছিল। তারপর কিছু সংস্কারের পর সেবছরের জুন মাস থেকে এখন পর্যন্ত চলছে। এই ক্যাফের নাম চীনা ভাষায় জুয়ান ইয়া কা ফেই গুয়ান, যার ইংরেজিতে অর্থ দাঁড়ায় ‘ক্লিফ ক্যাফে’। ‘ক্লিফ ক্যাফে’ সুন্দর একটি ব্যানার ঝুলতে দেখা যায় পাহাড়ের ধারে।

এই বিভাগের আরও খবর
পাঠকের মন্তব্য
  • এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
সর্বশেষ খবর
Make Your Business Digital
10%
OFF
Domain only
1650 TK
5GB NVME Hosting
2500 TK
High Speed Website with High Security
Call : 01631101031
SPACE FOR ADD
200 x 350
SPACE FOR ADD
200 x 350