বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৫৬ এ.এম
২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ জিলহজ্জ ১৪৪৭ হিজরি
নিয়োগ বিজ্ঞপ্তিঃ সারাদেশব্যাপী কালের যাত্রা পত্রিকায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অভিজ্ঞতা ও জীবনবৃত্তান্ত অফিসিয়াল ঠিকানায় ইমেইল করুন।
নতুন রাজনৈতিক দল শুধু সাইনবোর্ডই আছে, দেখা মেলেনি নেতাকর্মীদের। abc
  • বিশেষ প্রতিবেদন
  • abc editor - ১৬ আগস্ট, ১০:৪১ পি.এম ১২২

দলের নাম বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি)। সম্প্রতি এই দলের মতো নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদসহ ২২টি দল। তবে দলগুলোর মধ্যে এই চারটি দলের ঠিকঠাক কিছুই পাওয়া যায়নি। সাইনবোর্ড থাকলেও নেই অফিস, চোখে পড়েনি নেতা-কর্মী ও সমর্থকের আনাগোনা।

দুটি দলের অফিসে গিয়ে কোনো কর্মীর দেখা মেলেনি। চারটি দলের প্রধানই আবার ব্যবসায়ী। কোনোটার জন্ম হয়েছে গত বছরের সরকারবিরোধী গণআন্দোলনের আগে। দলের নেতাকর্মীর সংখ্যা কত, কী উদ্দেশ্যে রাজনৈতিক দল প্রতিষ্ঠা হয়েছে তাও বলতে পারেননি কেউ কেউ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইসির কাছে নতুন দল নিবন্ধনের হিড়িক পড়েছিল। সবশেষ গত ১১ আগস্ট আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নতুন দল নিবন্ধনের জন্য মোট ১৪৩টি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ২২টি দলকে প্রাথমিকভাবে যোগ্য ঘোষণা করা হয়েছে। এই ২২ দলকে নিয়ে মাঠপর্যায়ে যাচাই-বাছাই করা হবে। বাকি ১২১টি দলকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

ভাই এইটা ছাপাইয়েন না!

ইসির খাতায় বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির কার্যালয়ের ঠিকানা ঢাকার উত্তরার ১২ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ৪৭ নম্বর বাসা

গত মঙ্গলবার (১২ আগস্ট) ওই ঠিকানায় গিয়ে দেখা যায়, সেখানে একটি নির্মাণাধীন ভবন। ভবনে লাগানো হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির (বিজিপি) ব্যানার।

বাসার সামনে গিয়ে ফোন দেওয়া হয় পার্টির চেয়ারম্যান এসএম শাহাদাতকে। তিনি ওই রোডের ৫০ নম্বর বাসায় নিয়ে যান।

এই বিভাগের আরও খবর
পাঠকের মন্তব্য
  • এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
সর্বশেষ খবর
Make Your Business Digital
10%
OFF
Domain only
1650 TK
5GB NVME Hosting
2500 TK
High Speed Website with High Security
Call : 01631101031
SPACE FOR ADD
200 x 350
SPACE FOR ADD
200 x 350