বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৫৯ এ.এম
২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ জিলহজ্জ ১৪৪৭ হিজরি
নিয়োগ বিজ্ঞপ্তিঃ সারাদেশব্যাপী কালের যাত্রা পত্রিকায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অভিজ্ঞতা ও জীবনবৃত্তান্ত অফিসিয়াল ঠিকানায় ইমেইল করুন।
কুতুবখালী খাল যেন ময়লার ভাগাড়, সারাক্ষণ মশা-মাছির ওড়াউড়ি প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের এই খাল পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। খালের নাম কুতুবখালী abc
  • বিশেষ প্রতিবেদন
  • abc editor - ১৬ আগস্ট, ১১:০০ পি.এম ১৫০

খালের নাম কুতুবখালী। রাজধানীর ধোলাইপাড় থেকে যাত্রাবাড়ীর মূল সড়ক পর্যন্ত এই খালের পরিসর। প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের এই খাল পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। আশপাশে গেলেই চোখে পড়ে খালের পানিতে জমে থাকা ময়লা-আবর্জনার স্তূপ আর মশা-মাছির উড়াউড়ি।

আবাসিক এলাকার ভেতর দিয়ে বয়ে চলা এই খালের পানি হওয়ার কথা ছিল স্বচ্ছ, খালের চারপাশে গাছ-গাছালির সমাহার বাড়িয়ে দিতো সৌন্দর্য। অথচ সেসবের বালাই নেই। খালে পানি প্রবাহ নেই বললেই চলে। ময়লা ফেলার কারণে পচা পানি থেকে বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ। ময়লা-আবর্জনায় খালের তলদেশ ভরে গেছে।

গত ৬ আগস্ট কুতুবখালী খালের আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, ধোলাইপাড় থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত কুতুবখালী খালের অবস্থান। এর মধ্যে ধোলাইপাড় অংশে পানিতে তেমন ময়লা-আবর্জনা নেই। কয়েকটি স্থানে পলিথিনে থাকা বাসাবাড়ির বর্জ্য পড়ে আছে। আর খালের পানি কালো হয়ে গেছে। পানি থেকে বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে। অন্যদিকে, দক্ষিণ যাত্রাবাড়ী অংশে বর্জ্যের স্তূপ। খালের পানি প্রবাহ নেই। এর মধ্যে দুপাশে খালের ভেতরে বাঁশ দিয়ে তোলা হয়েছে অর্ধশতাধিক দোকান। এসব দোকানের বর্জ্য গড়িয়ে খালেই পড়ছে।

এই এলাকার দনিয়া রোডের বাসিন্দা কাদের খান জাগো নিউজকে বলেন, বিশ্বের অনেক উন্নত দেশে, শহরের ভেতর খালকে পর্যটন কেন্দ্রের মতো সাজানো হয়। সকাল-বিকেল খাল পাড়ে হাঁটতে বের হন অনেকে। এতে শরীর ও মন ভালো থাকে। কিন্তু কুতুবখালী খালপাড়ে গেলে দুর্গন্ধে টেকা যায় না, মুখে মাস্ক পরে থাকতে হয়। কুতুবখালী খাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি। কিন্তু এ খাল পরিষ্কারে করপোরেশনের কোনো ভূমিকা নেই। আবার যারা খালে ময়লা ফেলে তাদের বিরুদ্ধে করপোরেশন কোনো ব্যবস্থা নেয় না। ফলে খালটি এখন ভাগাড়ে পরিণত হয়েছে।

ধোলাইপাড়ের বাসিন্দা মাসুদ আলম বলেন, কুতুবখালী খাল দখল ও ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে। কিছুদিন আগে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা খালের একাংশের পানির ওপর ময়লা-আবর্জনা অপসারণ করেছে। কিন্তু খালের ভেতর ময়লা জমে গেছে। এতে বেশি বৃষ্টি হলে আশপাশের এলাকায় জলাবদ্ধতা হয়। অথচ বৃষ্টির পানি অপসারণে খালের সবচেয়ে বড় ভূমিকা রাখার কথা ছিল।

এই বিভাগের আরও খবর
পাঠকের মন্তব্য
  • এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
সর্বশেষ খবর
Make Your Business Digital
10%
OFF
Domain only
1650 TK
5GB NVME Hosting
2500 TK
High Speed Website with High Security
Call : 01631101031
SPACE FOR ADD
200 x 350
SPACE FOR ADD
200 x 350