স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, মাঝেমধ্যে রাতে কাজ শেষ হয়ে ভোর হয়ে যায়। তখন বাসায় খাওয়া-দাওয়ার মতো কেউ না থাকায় তিনি বেশির ভাগ সময় ৩০০ ফুটের নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান। নীলা মার্কেট বন্ধ হলে তিনি গুলশানের ওয়েস্টিন হোটেলে যান।
এ কথা আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন আসিফ মাহমুদ। তিনি জানান, গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর ভিডিও বার্তায় তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে বলে দাবি করেছেন। এ বিষয়ে উপদেষ্টা বলেন, ওই দিন তিনি ওই এলাকায় গিয়েছিলেন কি না, বিষয়টি মনে নেই।
চাঁদাবাজির ঘটনায় সিসিটিভি ফুটেজে হেলমেট পরা ব্যক্তিকে তার সঙ্গে মিলিয়ে দেখার বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ‘সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় না, এখনো কেউ প্রমাণ দিতে পেরেছে যে আমার সম্পৃক্ততা আছে। বরং যাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, তাদের সাক্ষাৎকার জোরপূর্বক নেওয়া হয়েছে বলে অভিযোগ এসেছে। এটি পরিবারের পক্ষ থেকে এসেছে এবং যথেষ্ট বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। যে সম্পর্ক আমাকে দিয়ে তৈরি করা হয়েছে, তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’
মেহেরপুরে সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে নানা আয়োজন
তিন হাজারের বেশি কোর্স নিয়ে এল ‘গুগল স্কিলস’
খুলনার তেরখাদায় শাহ কামাল তাজের পক্ষে বিএনপির প্রোগ্রাম
তেরখাদা উপজেলার আটলিয়াতে বিএনপির বৃক্ষরোপণ
সাতক্ষীরায় নবাগত সহকারী পুলিশ সুপার যোগদান
১১ বোতল মদসহ নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক
জমি নিয়ে গায়ের জোরে সিমানা নির্ধারণ,আহত ২
অতি লোভে তাতি নষ্ট।
তেরখাদা উপজেলায় অনুষ্ঠিত হল বিএনপির সাংগঠনিক কর্মসূচি
সেনা অভিযানে বিপুলপরিমাণ ভারতীয় ঔষধ ও বিড়ি উদ্ধার
মেহেরপুরে পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
অজ্ঞাতনামা নারীর সন্তান প্রসব!
ঘুষের টাকা না দেওয়াই বিদ্যালয় প্রবেশে বাধা