রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৪৯ পি.এম
৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ জিলকদ ১৪৪৭ হিজরি
নিয়োগ বিজ্ঞপ্তিঃ সারাদেশব্যাপী কালের যাত্রা পত্রিকায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অভিজ্ঞতা ও জীবনবৃত্তান্ত অফিসিয়াল ঠিকানায় ইমেইল করুন।
গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদল, রূপরেখা তৈরি করছে প্রশাসন (ঢাবি) হলে রাজনীতি নিষিদ্ধে দাবি উঠলেও ছাত্রদল তাদের হল কমিটিগুলো বহাল রাখার ঘোষণা দিয়েছে। abc

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে রাজনীতি নিষিদ্ধে জোরালো দাবি উঠলেও ছাত্রদল তাদের হল কমিটিগুলো বহাল রাখার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে ছাত্রশিবিরের গুপ্ত রাজনীতি (সাংগঠনিক পরিচয় গোপন রেখে তৎপরতা) বন্ধের ব্যাপারে কঠোর অবস্থানের কথা জানিয়েছে তারা। গতকাল বৃহস্পতিবার ছাত্রদলের ১৩ সদস্যের প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হল কমিটি বহাল রাখার ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতির রূপরেখা প্রণয়নে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ কমিটি প্রচলিত ছাত্র রাজনীতি কীভাবে গঠনমূলক ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে সুপারিশ করবে।

গতকাল উপাচার্যের সঙ্গে বৈঠকের পর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় পর্যায় এবং ডাকসুকেন্দ্রিক ছাত্র রাজনীতির রূপরেখা নির্ধারণের লক্ষ্যে উপাচার্যের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘কারা সাইবার বুলিং করছে, গুপ্ত রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে এবং অপসংস্কৃতির জন্ম দিচ্ছে– তা বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করবে বলে আশ্বস্ত করেছে। প্রশাসন হলগুলোতে গুপ্ত ছাত্র রাজনীতির প্রতি অনীহা দেখিয়েছে। এমন চর্চা বন্ধে প্রশসন কাজ করবে বলে জানিয়েছে। আমরা তাদের আশ্বস্ত করেছি, সচেতন ছাত্র সংগঠন হিসেবে সবসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হল কমিটি ঘোষণার পর বিক্ষোভ ও হলের রাজনীতি নিষিদ্ধ ঘোষণার পর ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগ আলোচনায় আসে। ক্যাম্পাসে থাকা ছাত্রলীগের চিহ্নিত নেতাকর্মীদের আইনের আওতায় এনে বিচারের বিষয়ে উপাচার্যের সঙ্গে কথা হয়েছে বলে জানান রাকিব। তিনি বলেন, আগামী শনিবারের মধ্যেই হয়তো ক্যাম্পাসে গুপ্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ, হলে ছাত্র রাজনীতির প্রকৃতি ও ঢাবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা তথ্য পাব।

এই বিভাগের আরও খবর
পাঠকের মন্তব্য
  • এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
সর্বশেষ খবর
Make Your Business Digital
10%
OFF
Domain only
1650 TK
5GB NVME Hosting
2500 TK
High Speed Website with High Security
Call : 01631101031
SPACE FOR ADD
200 x 350
SPACE FOR ADD
200 x 350