রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৫২ পি.এম
৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ জিলকদ ১৪৪৭ হিজরি
নিয়োগ বিজ্ঞপ্তিঃ সারাদেশব্যাপী কালের যাত্রা পত্রিকায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অভিজ্ঞতা ও জীবনবৃত্তান্ত অফিসিয়াল ঠিকানায় ইমেইল করুন।
স্বর্গীয় দিলিপ বাশফোড় স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত স্বর্গীয় দিলিপ বাশফোড়ের স্মরণে মেহেরপুরে একদিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। abc

মেহেরপুর প্রতিনিধিঃ

স্বর্গীয় দিলিপ বাশফোড়ের স্মরণে মেহেরপুরে একদিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকালে মেহেরপুরের গোভিপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী এ টুর্নামেন্টের আয়োজন করে মেহেরপুর হরিজন ফ্রেন্ডস ক্লাব ফুটবল একাদশ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও সাবেক পৌর বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর বিশ্বাস।

বাংলাদেশ বাশফোড় হরিজন কল্যাণ পরিষদ, মেহেরপুর জেলা শাখার সভাপতি শ্রী মিঠু বাশফোড় এর সভাপতিত্বে টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজে ঢাদ কালচারাল একাডেমির সভাপতি রোকনুজ্জামান রোকন, বড়বাজারের দীর্ঘদিনের ব্যবসায়ী মোঃ শাহিনুল্লাহ, বাংলাদেশ হরিজন যুব ঐক্য পরিষদ, মেহেরপুর জেলা শাখার সভাপতি শ্রী জনি ভূইমালী প্রমুখ।

দিনব্যাপী প্রতিযোগিতায় স্থানীয় বিভিন্ন দল অংশ নেয়। প্রাণবন্ত খেলায় দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। 

টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই বিভাগের আরও খবর
পাঠকের মন্তব্য
  • এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
সর্বশেষ খবর
Make Your Business Digital
10%
OFF
Domain only
1650 TK
5GB NVME Hosting
2500 TK
High Speed Website with High Security
Call : 01631101031
SPACE FOR ADD
200 x 350
SPACE FOR ADD
200 x 350