বার্সেলোনা হুট করে ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাস্রে যোগ দিয়ে অনেককেই চমকে দিয়েছেন স্প্যানিশ সেন্টার-ব্যাক ইনিয়েগো মার্তিনেস। যদিও এই সিদ্ধান্তে তার জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময় ছিল বলে মনে করছেন ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার।
গত শনিবার আনুষ্ঠানিকভাবে আল নাস্রের সঙ্গে চুক্তিবদ্ধ হন মার্তিনেস। অথচ বার্সেলোনার সঙ্গে তার চুক্তির মেয়াদ ছিল আরও এক বছর। তার এভাবে ক্লাব ছাড়ার বিষয়টি শুধু সমর্থকদের নয়, বিস্মিত করেছে কাতালান ক্লাবটির নতুন কোচ হান্সি ফ্লিককেও।
একটি স্প্যানিশ রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে মার্তিনেস জানান, এশিয়া সফর শেষে ফিরে কোচ ফ্লিককে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।
‘সফর থেকে ফেরার পর আমি ফ্লিকের সঙ্গে কথা বলেছিলাম। আমি সৎভাবে সব বলেছি, কারণ জানতাম তিনি আমাকে বুঝবেন। আমার বয়স এখন ৩৪, চুক্তিরও মাত্র এক বছর বাকি ছিল।’
মার্তিনেসের ভাষ্য অনুযায়ী, শুরুতে ফ্লিক কিছুটা বিস্মিত হলেও পরে পুরো বিষয়টি বুঝে নেন এবং তাদের মধ্যে আবেগঘন এক আলোচনা হয়।
‘তিনি অবাক হয়েছিলেন, তবে পরে পুরোটা বুঝে নিয়েছিলেন। আমাদের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। কোনো রকম উত্তপ্ত পরিস্থিতি ছিল না, বরং আবেগপূর্ণ কথাবার্তা হয়েছে। আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম।’
গত মৌসুমে বার্সেলোনার নিয়মিত একাদশের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মার্তিনেস। বিশেষ করে তরুণ পাউ কুবার্সির সঙ্গে রক্ষণভাগে তার বোঝাপড়াই ছিল দলটির লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জয়ের অন্যতম ভিত্তি।
আল নাস্র আগেও তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল। তবে সেবার ক্লাবের ক্রীড়া পরিচালক ডেকো তাকে ধরে রাখতে সক্ষম হন। এবার আর নিজেকে ফেরাতে পারেননি মার্তিনেস।
‘এই ধরনের সুযোগ খুব কম আসে। আমি বার্সেলোনার হয়ে অনেক দারুণ মুহূর্ত কাটিয়েছি, সমর্থকদের সঙ্গে দারুণ সম্পর্ক ছিল। কিন্তু এখনকার ফুটবলে পরিস্থিতি দ্রুত বদলে যায়। আর্থিক দিক দিয়ে সৌদি লিগকে অন্য কোনো লিগের সঙ্গে তুলনা করা যায় না।’
মার্তিনেস মনে করেন, ক্যারিয়ারের এই পর্যায়ে এমন এক প্রস্তাব ফিরিয়ে দেওয়া কঠিন ছিল।
‘আমার যা অর্জন, তা মাথায় রেখেই মনে হয়েছে, সিদ্ধান্ত নেওয়ার জন্য এটাই উপযুক্ত সময়। এই ধরনের সুযোগ জীবনে একবারই আসে, তাও যদি আসে! এমন প্রস্তাব পেলে বিশ্বাস করাও কঠিন হয়।’
বার্সেলোনার হয়ে ৭১টি ম্যাচ খেলা মার্তিনেসের এই বিদায় অনেকের জন্য অপ্রত্যাশিত হলেও, তার মতে এটি ছিল বাস্তবতা মেনে নেওয়ার একটি সিদ্ধান্ত।
মেহেরপুরে সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে নানা আয়োজন
তিন হাজারের বেশি কোর্স নিয়ে এল ‘গুগল স্কিলস’
খুলনার তেরখাদায় শাহ কামাল তাজের পক্ষে বিএনপির প্রোগ্রাম
তেরখাদা উপজেলার আটলিয়াতে বিএনপির বৃক্ষরোপণ
সাতক্ষীরায় নবাগত সহকারী পুলিশ সুপার যোগদান
১১ বোতল মদসহ নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক
জমি নিয়ে গায়ের জোরে সিমানা নির্ধারণ,আহত ২
অতি লোভে তাতি নষ্ট।
তেরখাদা উপজেলায় অনুষ্ঠিত হল বিএনপির সাংগঠনিক কর্মসূচি
সেনা অভিযানে বিপুলপরিমাণ ভারতীয় ঔষধ ও বিড়ি উদ্ধার
মেহেরপুরে পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
অজ্ঞাতনামা নারীর সন্তান প্রসব!
ঘুষের টাকা না দেওয়াই বিদ্যালয় প্রবেশে বাধা