১৭ থেকে ২৪ আগস্ট কানাডার উইনিপেগে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড আর্চারি ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দেশ ছেড়েছেন বাংলাদেশের ৩ আর্চার। যদিও ৯ খেলোয়াড়ের নাম নিবন্ধন করেছিল আর্চারি ফেডারেশন। সঙ্গে দুই কোচ মার্টিন ফ্রেডরিখ ও নূরে আলম।
শেষ পর্যন্ত তিনজনের রিকার্ভ পুরুষ দল আজ রাত ৯টা ২০ মিনিটে কানাডার বিমান ধরেছে। দলে আছেন আবদুর রহমান আলিফ, সাগর ইসলাম ও রাকিব মিয়া। সঙ্গে কোচ ফ্রেডরিখ।
কানাডার টিকিট না পাওয়ায় অন্যদের পাঠানো যায়নি, সে জন্যই নয়জনের দল তিনে নামিয়ে আনা হয়েছে। আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ প্রথম আলোকে এমনটাই বলেছেন, ‘হ্যাঁ, দল ছোট করেছি, অনেক ব্যয়বহুলও। তার চেয়ে বড় কথা, কানাডার টিকিটের অনেক ক্রাইসিস ছিল। অনেক কষ্টে চারটা জোগাড় করেছি।’
এবারের দলে থাকা তিন আর্চারের মধ্যে আলিফ ও সাগর দুজনের কেউই আগে ওয়ার্ল্ড আর্চারি ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অংশ নেননি। আর সে কারণেই ওয়ার্ল্ড আর্চারি ইয়ুথ চ্যাম্পিয়নশিপটাকে বিশেষ কিছুই মনে হচ্ছে সাগর-আলিফের কাছে।
মেহেরপুরে সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে নানা আয়োজন
তিন হাজারের বেশি কোর্স নিয়ে এল ‘গুগল স্কিলস’
খুলনার তেরখাদায় শাহ কামাল তাজের পক্ষে বিএনপির প্রোগ্রাম
তেরখাদা উপজেলার আটলিয়াতে বিএনপির বৃক্ষরোপণ
সাতক্ষীরায় নবাগত সহকারী পুলিশ সুপার যোগদান
১১ বোতল মদসহ নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক
জমি নিয়ে গায়ের জোরে সিমানা নির্ধারণ,আহত ২
অতি লোভে তাতি নষ্ট।
তেরখাদা উপজেলায় অনুষ্ঠিত হল বিএনপির সাংগঠনিক কর্মসূচি
সেনা অভিযানে বিপুলপরিমাণ ভারতীয় ঔষধ ও বিড়ি উদ্ধার
মেহেরপুরে পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
অজ্ঞাতনামা নারীর সন্তান প্রসব!
ঘুষের টাকা না দেওয়াই বিদ্যালয় প্রবেশে বাধা